খুব সহজে তৈরি করে ফেলুন ১২ ভোল্ট ডিসি টু ২২০ ভোল্ট এসি ইনভার্টার
আমরা সবাই মোটামুটি ইনভার্টার সার্কিট সম্পর্কে পরিচিত। যে ইলেকট্রনিক সার্কিট ডিসি পাওয়ারকে এসি পাওয়ার এ কনভার্ট করে তাকে ইনভার্টার সার্কিট বলে। এটি বিভিন্ন মানের, বিভিন্ন পাওয়ারের হতে পারে। আমরা এখানে 12 ভোল্ট ডিসি টু 220 ভোল্ট এসি ইনভার্টার সার্কিট নিয়ে আলোচনা করবো। এটি 35 ওয়াট পাওয়ার আউটপুট দিবে । আমরা আরো বেশি পাওয়ারের আউটপুট পেতে সার্কিটে আরো মসফেট যুক্ত করবো। কম্পোনেন্ট তালিকাঃ 12V ব্যাটারি – 1 টি মসফেট IRF 630 – 2 টি 2N2222 ট্রানজিস্টর – 2 টি 2.2uf ক্যাপাসিটর – 2টি রেজিস্টর 680 ওহম – 2 টি 12K – 2টি 12 ভোল্ট টু 220 ভোল্ট সেন্টার টেপ স্টেপআপ ট্রান্সফরমার সার্কিটঃ সার্কিটের বৈশিষ্ট্যঃ সার্কিটে যে ইনভার্টার ইপ্লিমেন্ট করা হয়েছে তা মূলত স্কয়ার ওয়েভ ইনভার্টার। এটি পিউর সাইন ওয়েভ এসি নয়। এটি মোটামুটি 35 ওয়াট পাওয়ারের লোড অপারেটিং করতে পারবে। কার্যকারিতাঃ সার্কিটটিকে আমরা তিনটি ব্লকে ভাগ করতে পারি – অসিলেটর অ্যামপ্লিফায়ার ট্রান্সফরমার 50 Hz অসিলেটর বলতে বুঝায় যা 50 Hz ফ্রিকুয়েন্সির এসি সাপ্লাই দিবে। আমরা সার্কিটে একটি স্টাবল মাল্টিভাইব্রেটর স্থাপন...